সারাদেশ

পীরগাছায় ধর্ষণের শাস্তি ১ লাখ টাকা জরিমানা,স্ত্রী কর্তৃক স্বামী তালাক

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশে ধর্ষকের এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনার জেরে ধর্ষিতা কর্তৃক স্বামীকে জোর পূর্বক তালাক প্রদান ও স্বামীর ৭০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে সালিশী বৈঠকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়। স্থানীয়রা জানান, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় গ্রামের মকবুল মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী শেখপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে ফয়জার রহমানের ৭ বছর আগে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর থেকে তার স্বামী জীবন জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে আসছিল। এরই সুযোগে পার্শ্বের বাড়ির মৃত কালাম আলীর ছেলে সুমন মিয়া ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল।

রোববার গভীর রাতে সুযোগ বুঝে সুমন মিয়া গৃহবধূর শয়ন ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় লোকজন ধর্ষক সুমনকে হাতে-নাতে আটক করেন। এ ঘটনায় পরের দিন স্থানীয় মাতব্বররা গ্রাম্য সালিসের আয়োজন করে।

প্রকাশ্যে সালিস বৈঠকের ১১ সদস্যের বোর্ড গঠন করা হয়। এতে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুল হক। সালিস বোর্ডে ধর্ষকের ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা