সারাদেশ

খুলনায় এক গৃহবধু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা নগরীর খালিশপুর বাংলার মোড় এলাকার এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নতুন রাস্তা মোড় এলাকার বাঁশ পট্টির সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মূল অভিযুক্ত আসামী রাব্বিকে আটক করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাতে ওই গৃহবধূ পাওনা টাকা আনার জন্য বাসা থেকে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে নতুন রাস্তা বাঁশপট্টির সামনে গেলে মহেন্দ্রতে থাকা ৩জন ছেলে গাড়ি থেকে নেমে গৃহবধূর পথ আটকে রেখে জোর করে ধরে বাঁশপট্টির ভিতরে নিয়ে যায়। সবাই গৃহবধূকে ধরে রাখে এবং রাব্বি (২৫) নামের ছেলেটি তাকে ধর্ষণ করে। পরে ওই রাতেই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি ওসিসিতে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানায়, এ ঘটনায় মূল আসামী রাব্বিকে আটক করা হয়েছে। ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন আছেন। অপর দুই আসামির নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা