সারাদেশ

পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) দিবাগত রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম এসব জেলেদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা থেকে সোমবার (০২ নভেম্বর) ভোর পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের নেতৃত্বে অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ ধরা অবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটক ৫৩ জেলেকে সাজা প্রদান করা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা