সারাদেশ

টেকনাফে একমাসে ৫৬ হাজার পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুধুমাত্র অক্টোবর মাসে ৫৬ হাজার ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে। এসব উদ্ধারের ঘটনায় ৪২ জনকে আটক করা হয়। পাশাপাশি ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের ইনচার্জ দেওয়ান মো. জিল্লুর রহমান। তিনি জানান, টেকনাফ জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের সদস্যরা অক্টোবর মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১০টি ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এসব উদ্ধারের ঘটনায় ৩২ মামলায় ৪২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৩০০ টাকা। তিনি আরও জানান, দেশেরস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা