সারাদেশ

যশোরে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে বিদ্যুৎস্পর্শে রাকিব উদ্দিন মোল্লা (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার শহরের ঘোপ এলাকায় পিলু খান সড়কের সৈয়দা ফারজানা পারভিনের নির্মাণাধীন তিনতলা বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেন। নিহত রাকিব চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের রাইচ উদ্দিন মোল্লার ছেলে।


নিহতের সহকর্মী আলতাফ হোসেন জানান, তিনতলা ভবনের পলেস্তরার কাজের জন্য বাঁশ দিয়ে মই তৈরি করছিলেন রাকিব। একপর্যায়ে তারা দেখতে পান বিদ্যুতায়িত হয়ে ছটফট করছেন রাকিব। পরে তারা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ডিএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা