সারাদেশ

পরকীয়ার জেরে পাবনায় যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পরকীয়ার জের ধরে ঈশ্বরদীতে ইছাহক আলী ইছা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইছা। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সিভিলহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। সিভিলহাট তালতলা মোড়ে কাপড় ও টেইলার্স ইছার ব্যবসা রয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন পিটিয়ে হত্যার ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাঁড়ার ব্লকপাড়া এলাকার বিধবা খালেদার (২৮) সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল ইছার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর সাথে দেখা করতে যেয়ে একসাথে ঘরে কিছু সময় কাটায়। এক পর্যায়ে ইছার সাথে খালেদার কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির আউয়াজ বাইরে গেলে বাড়ির স্বজনরা ইছার উপস্থিতি টের পেয়ে যায়। এই পর্যায়ে খালেদার ভাই রবিউল (২৮) লাঠি নিয়ে ঘরের বাইরে ওঁত পেতে থাকে। ইছা ঘর হতে বের হওয়ার সাথে সাথে তাকে লাঠি দিয়ে বেধরক মেরে গুরুতর আহত করে। আহত অবস্থায় ইছাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবণতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার গভীর রাতে ইছা মারা যায়।

জানা যায়, প্রায় ৫ বছর আগে খালেদার স্বামী মারা গেলে সে বিধবা হয়ে বাবার বাড়িতে বসবাস করছিল। তার একটি মেয়ে রয়েছে। এরই মধ্যে ইছার সাথে খালেদার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পুলিশ আসামী গ্রেফতারের জন্য তৎপরতা চালাচ্ছে। রাতেই খালেদাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইছার পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা