সারাদেশ

ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০ এর লোগো উন্মোচন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০’ এর লোগো উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার শাহানুর আলম। লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামনু রেজা। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাবের সহকারী সম্পাদক (ক্রীড়া ও সমাজ কল্যাণ) আহমদ মুসা রঞ্জু।

লোগে উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল মধুমতি চ্যালেঞ্জার্সের ওনার মোহাম্মদ আলী সনি, রূপসা টাইগার্স এর ওনার এস এম নজরুল ইসলাম, ভৈরব রাইডার্স এর ওনার এস এম সাহিদ হোসেন এবং শিবসা ওয়ারিয়ার্স এর ওনার মোঃ তরিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও এস এম জাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, আলমগীর হান্নান, কৌশিক দে, বাপ্পী খান, দেবব্রত রায়, এ এইচ এম শামিমুজ্জামান, এস এম নূর হাসান জনি, মোহাম্মদ মিলন, উত্তম মন্ডল, শেখ শামসুদ্দীন দোহা, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মো. খায়রুল আলম, শেখ লিয়াকত হোসেন, ক্লাবের ইউজার সদস্য সামছুজ্জামান শাহীন, বাবুল আকতার, আব্দুল্লাহ আল মামুন রুবেল, আল মাহমুদ প্রিন্স, আশরাফুল ইসলাম নূর, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. রকিবুল ইসলাম মতি, কাজী ফজলে রাব্বী শান্ত, দিলীপ বর্মন, মোঃ হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

পরে লটারির মাধ্যমে খেলার সূচি নির্ধারণ করা হয়। টুর্নামেন্টের সকল খেলা আগামী ৬ নভেম্বর থেকে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচে রূপসা টাইগার্স মুখোমুখি হবে শিবসা ওয়ারিয়র্সের। দ্বিতীয় ম্যাচে মধুমতি চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে ভৈরব রাইডার্সের।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা