সারাদেশ

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবী নিসচার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আগামী ১ জানুয়ারি ২০২১ সাল হতে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর র্পূণ বাস্তবায়নের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা), খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকার এ আইনটি জাতীয় সংসদে পাস করে ২০১৮ সালে। এর প্রায় ১৫ মাস পর ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ ছিল। পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাবীতে আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয়মাস পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু করোনার কারণে এই আইন যথাযথ প্রয়োগের সময়সীমা বৃদ্ধি করে এ বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারন করা হয়।

সরকার নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগে যখনই উদ্যোগ নেয় তখনই পরিবহন সেক্টরের সেই চক্রটি বাঁধা সৃষ্টি করে। তারা নতুন করে নানা ধরনের দাবী-দাওয়া তুলে ধরে। শুধু তাই নয়, গণপরিবহন চলাচল বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে দেয়। এমনকি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়। তাকে অবাঞ্জিত ঘোষণা করা হয়। যা সত্যইি দুঃখজনক।

সরকার সকলের মতামতের ভিত্তিতে ৩৫ বছরের পুরানো আইনকে যুগোপযোগী করার চেষ্টা করে। শুধু ভারী পরিবহন চালক নয় সকল চালকদের জন্যই এই আইন। সড়কেভারী বাহনের সংখ্যা ২,৬১,৮২১ আর চালক রয়েছেন ১,৫৪,৭২০ জন। অথচ র্সবমোট যানবাহনরে সংখ্যা ৪২,১৭,৫২৩। আর সর্বমোট চালকের সংখ্যা ৩৬,০২,৪১৯ জন। শুধু বাস-ট্রাক চালকদের নয়, সকল চালকদের সচেতন হওয়া উচিত। বাস ও ট্রাকচালক, যাত্রী, রিক্সা চালক, পথচারী, ব্যক্তিগত গাড়ীর চালক-মালিক সবাই সড়কে আইন মেনে চলে তাহলে দুর্ঘটনা ঘটবে না। একজনের জন্য অন্যজন ক্ষতিগ্রস্থ হবে না।

নতুন সড়ক পরিবহন আইনটি যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বা শৈথিল্য এবং মহল বিশেষের চাপের মুখে ব্যাহত হয় এবং সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে আমরা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ, দারিদ্র বিমোচন ও এসডিজি বাস্তবায়নের যে স্বপ্ন দেখেছি তা আর পূরণ হবে না। পূর্বে যেখানে ছিলাম অর্থাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আর অসহায় পরিবারে কান্না চলতেই থাকবে। তাই আমরা মনে করি, এই আইনের সঠিক প্রয়োগে ও বাস্তবায়নে যদি কোন মহলের চাপের মুখে সরকার মনোভাব পরিবর্তন করে তাহলে হেরে যাবে ১৮কোটি জনতা। সেই সঙ্গে হেরে যাবে বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা’র খুলনা মহানগর উপদেষ্টা ও বিএমএ খুলনা শাখার সভাপতি ডা: শেখ বাহারুল আলম, মহানগর সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, বিশিস্ট সাংবাদিক টকশো সঞ্চালক মঞ্জুরুল আলম পান্না, নিসচা খুলনা জেলা প্রতিষ্ঠাতা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, শেখ মো: নাসিরউদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, আব্দুস সালাম শিমুল, আগুয়ান-৭১ এর সভাপতি মো: আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সভাপতি আবিদ শান্ত, নিসচা’র মো: নাজমুল হোসেন, শিরিনা পারভীন, এসএমএ রহিম, মাহমুদা আক্তার লিজা, সাইফুর রহমান সুজন, ফারহানা চৌধুরী কনিকা, রকিবউদ্দিন ফারাজী, মো: ওহিদুজ্জামান ওয়াহিদ, খ ম শাহীন, নূর আলম প্রমুখ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা