সারাদেশ

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, মাগুরা : মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাছুদ মোল্লা (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। নিহত মাছুদের চাচাতো ভাই ইমরান মোল্লা জানান, সদরের হাজরাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাচানী গ্রামের আ. বারিক মোল্লা এবং আওয়ামী লীগ নেতা ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার আবু কালামের নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীরা সামাজিক ও রাজনৈতিকভাবে দুইভাগে বিভক্ত।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছাচানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাছুদ মোল্লা ছাচানী গ্রামের দাউদ মোল্লার পুত্র। বিশেষ করে বিগত ইউপি নির্বাচনের পর থেকে এ বিরোধ প্রকট আকার ধারণ করে। বারিক মোল্লার নেতৃত্বে লোকজন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক।

অন্যদিকে আবু কালাম বর্তমান চেয়ারম্যান কবির হোসেনের সমর্থক। দুই পক্ষের এই বিভক্তি নিয়ে ইতিপূর্বে একাধিকবার ওই স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে রোববার সকাল ১১টার দিকে ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক আ. বারিক মোল্লার সমর্থক ও আওয়ামীলীগ কর্মী মাছুদকে ছাচানী গ্রামের একটি দোকানে একা পেয়ে আবু কালামের সমর্থক কাজলের নেতৃত্বে একটি গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে।

এক পর্যায়ে মাসুদকে তারা ধরে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানেই মাসুদের মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল হাসান জানান, গুরুতর জখম অবস্থায় মাছুদকে অস্ত্রপচারের জন্য অপরারেশন থিয়েটারে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের কাজ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা নিরসন ও পরবর্তী সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা