সারাদেশ

সিলেটে করোনায় গেলো আরেক প্রাণ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ( রোববার) করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার অধিবাসী বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিস।

নতুন মৃতসহ সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ২শ' ৩১। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৬৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।

এ বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এরমধ্যে সিলেটে ২৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন। সুনামগঞ্জে নতুন কোন রোগী শনাক্ত হয়নি।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৬শ' ৭৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৬শ' ৬৪, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ০৮, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ২১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭শ' ৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ জন। এরমধ্যে সিলেটে ৩১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। সুনামগঞ্জে নতুন রোগী শনাক্ত না হওয়ার পাশাপাশি নতুন করে কেউ সুস্থও হননি।

এই ৩৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ১শ' ৮৯ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৬শ' ৬৬, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৪২, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ১৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৬৩ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি ৫৬ জন। এর মধ্যে সিলেটে ৪৮, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জন।

সান নিউজ/ইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা