সারাদেশ

সুন্দরগঞ্জে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’র উদ্যোগে তিস্তার দুইপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিস্তা নদীর দুই পাড়ে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বেলকা ইউনিয়নের শ্যামরায়ের পাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন 'তিস্তা বাঁচাও, নদী বাঁচাও' সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক ছাদেকুল ইসলাম দুলাল, বেলকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, বেলকা জাপার সাবেক সভাপতি মফিদুল হক মন্ডল, আ’লীগ নেতা শাহিবুল আলম শাহীন, জাপা নেতা মোন্তাজ আলী, আনারুল ইসলাম, আব্দুর রফিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রিলিপ চাই না, তিস্তা নদী খনন চাই। মঙ্গার হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে হবে। তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার তীরবর্তী ৫টি জেলার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রা।

কিন্তু একটি চক্র এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টির পায়তারা করেছে। তাই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা নদী তীরে মানববন্ধন কর্মসূচি পালন করছি।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা