সারাদেশ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী ও পুরুষ নিহত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সজুবালা (৪০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী। রবিবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ-রাজারামপুর এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় রুপচাঁন (৪০) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। নিহত রুপচাঁন হচ্ছেন জেলার শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার মৃত আরশাদের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলবাগান মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন। চাঁপাইনবাবগঞ্জে ও দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। আটককৃত বাসের চালক সাইমের বাড়ি যশোর জেলায়।

তিনি জানান, একটি ভুটভুটি টেম্পুতে চড়ে কয়েকজন লোক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ভুটভুটিতে ধাক্কা দেয়। এতে সাজুবালা রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় রিক্সাচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ-রাজারামপুর এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় রুপচাঁন (৪০) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। নিহত রুপচাঁন হচ্ছেন জেলার শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার মৃত আরশাদের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলবাগান মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, বগুড়া থেকে থেকে ছেড়ে আসা কানসাটগামী বিআরটিসি বাসটি চাঁপাইনবাবগঞ্জ শহরের উপ-রাজারামপুর এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে রিক্সাচালক রুপচাঁন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা