সারাদেশ

পাবনায় টেন্ডার নিয়ে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ঈশ্বরদীতে মৌসুমী ফলের বাগানের টেন্ডার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে ছুরিকাঘাতে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মুশফিক (১৮)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও যুবলীগ কর্মী রবিউল ইসলাম (২৩) কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের হটিকালচার সেন্টারে মৌসুমী ফলের বাগানের টেন্ডার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

প্রত্যদর্শীরা জানান, ৪৫ টি আম গাছ, ২০টি লিচু গাছ ও ২৫টি বড়ই গাছেরসহ কয়েকটি মৌসুমী ফলের গাছের ফল প্রতিবছরের মতো এবারো টেন্ডারের ঘোষণা দেয় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের হটিকালচার সেন্টার। সকালে টেন্ডার জমা দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শহরের শহীদ আমিন পাড়া এলাকার রবিউল ইসলাম (২৩) ও আলোবাগ এলাকার মুশফিক (১৮) কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। এসময় আরো তিনজন সামান্য আহত হয়। এসময় ১টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

আহত রবিউল ও মুশফিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুশফিকের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

সান নিউজ/আরএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা