সারাদেশ

সিলেটে নিখোঁজ ২ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে নিখোঁজের পরদিন পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো তাউসিফ আহমদ (৬) ও আল আমিন আহমদ (৭)। তাউসিফ গোলাপগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে ও আল আল আমিন একই গ্রামের কবির মিয়ার ছেলে।

রোববার সকালে বাঘা রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাউসিফের পিতা ফয়জুর রহমান।

জানা গেছে, শনিবার বিকালে তারা মসজিদের পুকুরে মাছ শিকার দেখতে গিয়েছিল। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় তাদের খোঁজ করা হয়।

এমনকি পুকুরে জাল ফেলে খোঁজাখুজির পরও তাদের পাওয়া যায়নি। পরদিন সকাল ৯টার দিকে ঐ পুকুরেই তাদের লাশ ভেসে উঠে। লাশ উদ্ধারের খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা