সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় শহরের সঙ্গীতা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, অ্যাড. আরিফুর রহমান আলো, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি মনজুর মোরশেদ মিলন, আশাশুনি মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মনিরুজ্জামান প্রিন্স, শিবলু, ফাহিম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আলিমুজ্জামান।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা