সারাদেশ

রাজাপুরে নালা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব মো. জালাল খান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার নিজ বাড়ির একটি নালার থেকে উদ্ধার করা হয়। মো. জালাল খান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত হোচেন খানের পুত্র।

নিহতের মেয়ে ফারজানা জানায়, সকাল আনুমান ১১টার দিকে হাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবার সময় বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। ২টার দিকে বাড়ির পাশের একটি নালার মধ্যে তাকে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে মৃতের পিঠে কয়েকটি গোলাকার চিহ্ন রয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা