সারাদেশ

বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে অপ্রাপ্তবয়স্ক (১৪) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বোয়ালমারী থানায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মামলা হয়েছে। ওই কিশোরীর বাবা উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈত্তরকাঠি গ্রামের মো. ছিরমান শেখের ছেলে সামছু শেখ (৩৮) বাদী হয়ে অজ্ঞাতনামা তিন জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের দবির শেখের ছেলে ইলিয়াছ শেখ (২৬), শুকুর খন্দকারের ছেলে জহুর খন্দকার (২৮) এবং সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ (২২) পূর্বপরিকল্পিতভাবে কৌশলে কিশোরীকে সাতৈর ইউনিয়নের দিঘীচালা গ্রামের এক বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা আসামীগন ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ মঙ্গলবার (২৭ অক্টোবর) এজাহার নামীয় তিন আসামী ইলিয়াস, জহুর ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারে উল্লেখিত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা