সারাদেশ

চুনারুঘাটে পাখি নিধন, ৩ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে বিভিন্ন প্রজাতির পাখি নিধনের অপরাধে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) একই অপরাধে ছিদ্দিক আলী নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তিনজন পাখি শিকারীকে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- উপজেলার বালিয়ারী গ্রামের আনোয়ার আলীর পুত্র মো. আব্দুল কাইয়ূম(৪৬), আব্দুল হান্নানের পুত্র মো. আলামিন (২৬), আব্দুল হেকিমের পুত্র মো. রুকু মিয়া(৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়- সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে উপজেলার চান্দপুর চা বাগানে ৯ নং সেকশনে একদল শিকারী ফাঁদ পেতে পাখি শিকার করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন ও বিট কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী অভিযান চালিয়ে শিকার করা পাখিসহ ৩ জনকে আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন- বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮(১) এর মাধ্যমে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশে বিট কর্মকর্তা মাহমুদ হোসেন পাখিগুলো গর্ত করে পুতে ফেলেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা