সারাদেশ

খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় মাত্র ৩ কার্যদিবসে মাদক মামলায় এক আসামি সম্রাটকে ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে রায় ঘোষনার ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ১১ টায় এ মামলার রায় ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. মো. আতিকুস সামাদ।

সাজাপ্রাপ্ত আসামী সম্রাট (২৬) নগরীর রূপসা ব্রীজের নিচে মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে পুলিশ মোক্তার হোসেন সড়কে অভিযান চালিয়ে বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসীর সামনে থেকে মাদক সহ সম্রাটকে গ্রেফতার করে। এসময় আসামীর কাছ থেকে ৩০গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন (যার নং-১৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চলতি বছরের ১ জানুয়ারি চার্জশিট দাখিল করেন। ২১ অক্টোবর আদালতে চার্জ গঠন এবং ২২ অক্টোবর ৬ জনের সাক্ষ্য গ্রহন করা হয়।৫ অক্টোবর আর্গুমেন্ট ও আসামী সনাক্ত শেষে আদালত এই রায় ঘোষনা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সাহারা ইরানী পিয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সরদার ইয়াছির আরাফাত।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা