রাঙ্গামাটিতে পাহাড়ধ্বসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সারাদেশ

রাঙ্গামাটিতে পাহাড়ধ্বসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : দুদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসে রাঙ্গামাটির বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার ১১ কিলোমিটার এলাকায় শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জানা গেছে, টানা বৃষ্টিপাতের ফলে সে এলাকায় পাহাড়ধ্বসে সড়কের ওপর মাটি পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়ক পথে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গে বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা সবুজ চাকমা জানান, উভয় দিকে থেকে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। আইন শৃঙ্খলাবাহিনী এবং সড়ক বিভাগের লোকজন মাটি সরানোর কাজ করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা