সারাদেশ

বিয়ের সাত দিনের মাথায় নববধূ আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : বিয়ের সাতদিনের মাথায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুক্তা আক্তার (১৮) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণ বিলপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুক্তা আক্তার ওই এলাকার মুক্তার হোসেনের মেয়ে এবং একই এলাকার আল-আমিনের স্ত্রী।

নিহতের মা রহিমা বেগম জানান, এক সপ্তাহ আগে একই এলাকার আল-আমিনের সঙ্গে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে দুইদিন আগে মুক্তা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় সবার অজান্তে সে বিষাক্ত কোনো কিছু সেবন করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিতে বলা হয়। ঢাকায় নেয়ার পথে মুক্তার মুত্যু হয়।

আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদ নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, পারিবারিক কলহের জের ধরে নববধূ তার বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা