সারাদেশ

বরিশালে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ওই ছাত্রী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

তিনি বলেন, উপজেলার বাগদা ইউনিয়নের আস্কর গ্রামের কার্তিক বৈষ্ণবের মেয়ে ও বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী কৃষ্ণা বৈষ্ণব (১৮) দুপুরে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী কৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রব হাওলাদার বলেন, থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে আসলে ওই ছাত্রী আত্মহত্যা করেছে নাকি খুনের শিকার হয়েছেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা