সারাদেশ

অভ্যন্তরীন রুটের লঞ্চ বন্ধ, চলবে ঢাকা-বরিশাল রুটে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে বরিশাল জেলাসহ পুরো দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে নৌ-বন্দরগুলোকে দুই নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর সংকেত বিরাজমান।

শুক্রবার সকাল (২৩ অক্টোবর) থেকেই বরিশালের অভ্যন্তরীন ৮ রুটে নৌ চলাচল বন্ধ রেখেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। যদিও সন্ধ্যায় ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি লঞ্চ প্রত্যাহিক নিয়মেই চলাচল করবে বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

তিনি জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) সকাল নাগাদ আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। তাছাড়া ঢাকা-বরিশাল নৌ-রুটের লঞ্চগুলো বন্ধ করার মত খারাপ আবহাওয়া এখনো দেখা দেয়নি। তবে অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ থাকবে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিভাগের ছয়জেলা ও একটি উপজেলায় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। বিভাগের ১৭টি নদীরই পানি বৃষ্টি পেয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কীর্তনখোলা, সুরমা, মেঘনা, তেঁতুলিয়া, বুড়িশ্বর, সন্ধ্যা, ধর্মগঞ্জ, পায়রা, বিশখালী, কঁচা ও বলেশ্বর নদীর পানি। বিভিন্ন জনপদ ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ মাসুম জানিয়েছেন, শুক্রবার বরিশালে ২২০ মিলিমিটার, ভোলায় ১৭৫ মিলিমিটার, ঝালকাঠিতে ১৭৭ মিলিমিটার, পটুয়াখালীতে ১৫৪ মিলিমিটার, বরগুনায় ২৩৫ মিলিমিটার, পিরোজপুরে ১২০ মিলিমিটার এবং খেপুপাড়ায় ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি থাকবে। শনিবার দুপুর পর্যন্তও সেই সময় বাড়তে পারে। এর প্রভাবে ইতিমধ্যে বেশকিছু অঞ্চল প্লাবিত হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামীকালকের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা