সারাদেশ

ভোলায় ঘূর্নিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নিম্মচাপের প্রভাবে ভোলা জেলার উপর দিয়ে প্রচন্ড ঝড়ো হাওয়া এবং বিরতিহীন ভাবে বৃষ্টিপাত হচ্ছে। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘূর্নিঝর প্রস্তুতি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক জানান, তার দপ্তরসহ ৭ উপজেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলায় ৭ শ ৪টি ঘুর্ণিঝর আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মোট ২ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে যা একটি পরিবার ৬ থেকে ৭ দিন খেতে পারবে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়াও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি), রেডক্রিসেন্ট এর প্রায় ১৩ হাজার ৬শ সেচ্ছাসেবী ঘূর্নিঝড়ের সতর্ক সংকেত প্রচার শুরু করেছে। উদ্ধার কাজের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও আনসার প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৪ঘন্টার মধ্যে চরাঞ্চল থেকে লোকদের মূল ভুখন্ডে আনার জন্য সব রকম নৌযান প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রশাসনের কাছে বর্তমানে ১শ ৪০ মেট্রিক টন চাল মজুদ আছে। দুর্যোগ পরবর্তী সময়ে এসব চাল, গৃহ নির্মানের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আজিজুল ইাসলাম, প্রবিন সাংবাদিক এম আবু তাহের প্রমূখ।

সান নিউজ/আইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা