সারাদেশ

সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে ডোপ টেস্ট অভিযান

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে সাতক্ষীরা জেলার সড়ক পরিবহণ খাতকে মাদকমুক্ত রাখতে চালকদের ডোপ টেস্ট অভিযান শুরু করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের মেডিকেল কলেজ সংলগ্ন প্রধান সড়কে চালক ও মোটর শ্রমিকদের মাঝে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মির্জা সালাইউদ্দিন।

তিনি জানান, ‘সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক পুলিশ, সাতক্ষীরা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হচ্ছে’।

তিনি আরও জানান, ‘সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সড়ক পরিবহণ খাতকে মাদকসেবী মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে’।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা