সারাদেশ

নিষেধাজ্ঞার মাঝেও বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ ধরছে ভারতীরা

নিউজ ডেস্ক : নিষেধাজ্ঞা চলা সত্ত্বেও বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করছে ভারতীয় জেলেরা। প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ই অক্টোবর থেকে ২২দিন ইলিশ মাছধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে বেকার হয়ে পড়েছেন পটুয়াখালী উপকূলের প্রায় লক্ষাধিক জেলে।

তবে ভারতীয় জেলেরা নিষেধাজ্ঞা চলার সময়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করছে বলে অভিযোগ জেলেদের। তাদের দাবি, এতে করে সফল হচ্ছে না সরকারের এ কর্মসূচি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী পয়েন্ট, রাঙ্গাবালি উপজেলার আন্ধারমানিক নদীর মোহনা এবং দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে রয়েছে ইলিশের প্রজনন ক্ষেত্র। প্রজনন মৌসুমের ২২ দিন দেশের উপকূলীয় এলাকা ও সব নদীতে ইলিশ ধরা, বেচা-কেনা, মজুদ এবং পরিবহণ নিষিদ্ধ করেছে সরকার।

নিষেধাজ্ঞার কারণে স্থানীয়রা মাছধরা বন্ধ করলেও ভারতীয় জেলেরা দেশের জলসীমায় প্রবেশ করে অবাধে ইলিশ শিকার করে নিয়ে যাওয়ায় সরকারের এ কর্মসূচি সফল হচ্ছে না, এমন দাবি জেলেদের।

স্থানীয় সমুদ্রগামী জেলেরা বলেন, সরকার যদি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের মাছ ধরা বন্ধ না করে,তাহলে তো এই নিষেধাজ্ঞা কোন কাজে আসবে না। ভারতীয় জেলেরা টনের পর টন মাছ ধরে নিয়ে যাচ্ছে,কিন্তু আমরা ধরতে পারছি না।

মাছ শিকার বন্ধের এই সময়ে জেলেদের জন্য বরাদ্দ সরকারি বিশেষ ভিজিএফের চাল যথাসময়ে বিতরণ করা হয় না বলেও রয়েছে অভিযোগ।

মৎস্য আড়ৎদার জাহাঙ্গীর খান বলেন, যে ২২ দিন তারা মাছ ধরতে পারছে,তাদেরকে সেই অনুযায়ী সরকার থেকে সাহায্য দেয়া উচিত। সরকার থেকে যে সাহায্য আসে তাও তারা ঠিকমত পায় না।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, সরকারের সর্বোচ্চ ফোরামে ভারতীয় জেলেদের মাছ শিকারের বিষয়টি জানানো হয়েছে। আমরা নৌ-বাহিনী এবং কোস্ট গার্ডদের জানিয়েছে। তারাও বলেছে তারা সতর্ক আছে।

আগামীতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে সরকার, এমন প্রত্যাশা এখানকার জেলেদের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা