সারাদেশ

খুলনায় মিল শ্রমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার দিঘলিয়ার চন্দনী মহলে মোঃ রাজন (১৮) নামের এক মিল শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে উপজেলার চন্দনী মহলের বেড়িবাঁধ এলাকায় রাজনের দুই সহকর্মী তাকে পিটিয়ে আহত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, দিঘলিয়া উপজেলার দেয়াড়াস্থ ব্যক্তি মালিকানাধীন জুট টেক্সটাইল মিলের শ্রমিক চন্দনী মহল গ্রামের ইউসুব আলীর ছেলে রাজন ও একই গ্রামের মিল শ্রমিক দুই ভাই আব্দুর রহিম ও আব্দুর রহমানের সাথে মিলের মহিলা শ্রমিকদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে বুধবার (২১ অক্টোবর) রাতে মিলে ডিউটিরত অবস্থায় কথা কাটাকাটি হয়। যা মিলের ভিতরেই সমাধান করে দেওয়া হয়।

পরদিন সকালে তারা ট্রলারে চন্দনী মহল বেড়িবাঁধ ঘাটে নামেন। রাতের ঘটনার জের ধরে রহিম ও রহমান দুজনে মিলে চন্দনী রড মিলের কাছে রাজনকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে স্থানীয় লোকজন রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । রাজনকে উদ্ধার করতে আসা মেহেদী নামের এক যুবকও লাঠি পেটার শিকার হয়ে দিঘলিয়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ চৌধুরী বলেন, রাজনের সহকর্মী আব্দুর রহিম ও আব্দুর রহমান তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি এবং কেউ আটক হয়নি।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা