সারাদেশ

বোয়ালমারীতে সালিশ অমান্য করে কাজে বাধা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্বর্ণকার পট্টিতে সালিশ অমান্য করে এক ভাইয়ের কাজে অন্য ভাইদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, জেলার বোয়ালমারী থানাধীন ৮৪ নং কামারগ্রাম মৌজার বি,এস ৯৪৪ নং খতিয়ানের ৬৫২৮ ও ৬৫৪৬ নং দাগের ২.২৫ শতাংশ জমি পৈতৃকসূত্রে প্রাপ্ত হয়ে কালিপদ বসাকের ছেলে উত্তম কুমার বসাক স্বত্ববান দখলদার ছিলেন। উত্তমের অপর তিন ভাই নারায়ন চন্দ্র বসাক, প্রবির বসাক ও শংকর বসাক উক্ত জমি জোরপূর্বক জবর দখল করার পায়তারা ও হুমকি দিচ্ছে মর্মে গত ৭ অক্টোবর ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উত্তম বসাকের স্ত্রী ডলি বসাক মামলা করেন।

এর আগে গত ৪ আগস্ট ওই জায়গার বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, ৩ নং ওয়ার্ড পৌর কমিশনার শেখ আজিজুল হক, স্বর্ণ ব্যবসায়ী অগ্নি কুমার দে, মদন কুমার দাস, বাসুদেব সাহা, সুমন কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর ওই বৈঠকের সভাপতি শরীফ সেলিমুজ্জামান লিটু উপস্থিত সালিশবর্গের সাথে আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তসমূহ তিন শত টাকার স্ট্যাম্পে উভয় পক্ষের এবং সালিশবর্গের স্বাক্ষর সংবলিত লিখিত রয়েছে। সালিশের সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় তলায় উত্তম বসাক তার নিজ অংশের দোতলার কাজ করছিলেন। কাজের শেষ পর্যায়ে এসে শুক্রবার (২৩ অক্টোবর) অন্য ভাইয়েরা কাজে বাধা দেয়। পরে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা