আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার
সারাদেশ

আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী : রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুইদিন পর শনিবার (২৪ অক্টোবর) সকালে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরান (৩৪)।

উল্লেখ্য­­­­­­­­­­­­­­­­­­­, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পরে ঢেউয়ের তোরে মাঝ নদীতে স্পিডবোটটি ডুবে যায়। এতে চালকসহ ১৩ জন যাত্রী সাঁতরে কিনারায় আসলেও পাঁচজন নিখোঁজ ছিল।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা