সারাদেশ

বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় দক্ষিণাঞ্চলের আবহাওয়া স্বাভাবিক হয়ে গেছে। নৌ-বন্দরে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে ছোট ছোট নৌ-যান চলাচল করতে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আবহাওয়া অফিস জানিয়েছে বরিশালের আবহাওয়া স্বাভাবিক। সামান্য বৃষ্টি হলেও বিপদ সংকেত নেই। এ কারনে গতকাল বন্ধ থাকা অভ্যান্তরীন ৮ রুটের যাত্রীবাহী লঞ্চ ও ছোট নৌযানকে চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে।

নির্দেশনা পাওয়ার পর শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টায় বরিশাল নদী বন্দর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে লঞ্চ ও পন্যবাহী নৌযান। ওদিকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. মাসুম জানিয়েছেন, বিপৎসীমার ওপর থেকে প্রবাহিত বিভিন্ন নদনদীর পানি কমতে শুরু করেছে।

আবহাওয়া অফিস বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির অহম্মেদ জানিয়েছেন, নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় বিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। নদী ও সাগর স্বাভাবিক রয়েছে। আকাশ মেঘলা, হাল্কা বৃষ্টি হলেও ঝড়োবৃষ্টির কোন সম্ভাবনা নেই।

সান নিউজ/এসএমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা