সারাদেশ

রায়হানের দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট পিবিআইতে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া যুবক রায়হান আহমদেও (৩৪) দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মাহিদুল ইসলামের কাছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিবেদনটি হন্তান্তর করেছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ‘ফরেনসিক বিভাগের কর্মকর্তারা।

এ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শামসুল ইসলাম জানান, প্রথমবারের মতো দ্বিতীয় দফার রিপোর্টের মিল রয়েছে। ভোতা অস্ত্রের আঘাতে রায়হানের মৃত্যু হয়েছে।

তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেছেন, রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছি। এটি প্রাথমিক রিপোর্ট।

উল্লেখ্য, ১৫ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কবরস্তান থেকে রায়হানের লাশ তুলে দ্বিতীয়দফা ময়না তদন্ত করা হয়।

এদিকে, রায়হান হত্যাকান্ডের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তদন্ত টিমের প্রতিবেদন আগামী সোমবার দাখিল করার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তদন্ত টিমের প্রধান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি- ক্রাইম অ্যানালাইসিস বিভিাগ) মুহাম্মদ আয়ুব।

সান নিউজ/এক/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা