সারাদেশ

রামপাল হতে অপহরনকৃত নারী ডুমুরিয়ায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাগেরহাট জেলার রামপাল থেকে অপহরন হওয়া মোসাঃ কুলসুম খাতুন (১৩) কে ডুমুরিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব ৬। একই সময় অপহরনকারী ইলিয়াস সানা কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া কুলসুম খাতুন বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় কাটালী গ্রামের ওমর আলী শেখের কন্যা। অপহরণকারী ইলিয়াস সানা(৩৫) সাতক্ষিরা জেলার আশাশুনি থানার, সুভদ্রাকাটি চাকলা তেলিখালী ইয়াসিন সানার ছেলে।

র‌্যাব জানায়, ২১ অক্টোবর মোসাঃ মনিকা খাতুন নামক একজন নারী লিখিত অভিযোগ করেন যে, গত ১৯ অক্টোবর সাড়ে এগারোটার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় কাটালী গ্রামে নিজ বসত বাড়ি হতে তার বোন মোসাঃ কুলসুম খাতুন(১৩)কে জোর করে কয়েকজন লোক অপহরণ করে মোটরসাইকেলে নিয়ে দ্রুত চলে যায়।

এ ঘটনায় ভিকটিমের বোন মোসাঃ মনিকা খাতুন বাদী হয়ে গত ২০ অক্টোবর আসামী ইলিয়াস সানা সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

যার মামলা নং০৫ তারিখ ২০২/১০/২০২০ খ্রিঃ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০।

অভিযোগ প্রাপ্তির পর অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন রানাই (পালপাড়া) গ্রামে অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে অবস্থান করছে।এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল গত ২১ অক্টোবর রাতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন রানাই (পালপাড়া) গ্রামের জনৈক মনা পাল এর বসত বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং মামলার ০১ নং আসামী ইলিয়াস সানাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ভিকটিম এবং অপহরণকারীকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা