সারাদেশ

রায়হান হত্যাকান্ড : পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন সোমবার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে রায়হান আহমদ (৩৪) হত্যাকান্ড তদন্তে গঠিত পুলিশ সদর দপ্তরের কমিটি তাদের প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে বলে জানা গেছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মুহাম্মদ আয়ুব। তারা সিলেটে কাজ শেষে বুধবার ঢাকায় ফিরেছেন।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) এআইজি মুহাম্মদ আয়ুবের নেতৃত্বে তদন্তকমিটির সদস্যরা সিলেটে আসেন এবং রায়হানের বাড়িতে যান। এ সময় তারা রায়হানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

জানা গেছে, সদর দফতরের কমিটি বুধবার দুপুর পর্যন্ত এসএমপিতে তাদের কাজ করেছে। সোমবার এ কমিটি প্রতিবেদন জমা দিবে।

উল্লেখ্য, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর একদিন পর পালিয়েছেন প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা