সারাদেশ

গোলাম কিবরিয়া বদ‌লি‌, এসএমপির নতুন কমিশনার নিশারুল আ‌রিফ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : একের পর এক বড় বড় ঘটনা ঘটেই যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানা এলাকায়। সে তুলনায় পুলিশের সাফল্য তেমন উল্লেখ করার মতো নয়। এসব নিয়ে চলছিল তুমুল সমালোচনা।

সচেতনদের মনে প্রশ্ন উঠছিল বার বার এসএমপির কমিশনারকে নিয়ে। কেউকেউ ধারনাও করেছিলেন, তাকে সরিয়ে দেয়ার সময় হয়েছে। অবশেষে তাই হলো। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া পিপিএমকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক প্রজ্ঞাপ‌নে বদ‌লির আ‌দেশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

তার স্থলাভিষিক্ত হবেন বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) উপ-পু‌লিশ মহাপ‌রিদর্শক ‌নিশারুল আ‌রিফ। সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণকান্ডের পর আসামিদের গ্রেপ্তারে এসএমপির ভূমিকা না থাকা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া-নেহারীপাড়ার যুবক রায়হান হত্যাকান্ডের প্রধান আসামি, বরখাস্তকৃত এসআই আকবরের পলায়নের ঘটনা গোলাম কিবরিয়ার বদলিকে তরান্বিত করেছে বলে সচেতন মহল মনে করছেন। তবে বদলির নিশ্চিত কোন কারণ জানা যায়নি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা