সারাদেশ

চিলমারিতে ধরা পড়লো ১১৩ কেজি ওজনের বাঘাইর মাছ!

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় বিরল প্রজাতির একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১১৩ কেজি।

বুধবার (২১ অক্টোবর) ভোরে ব্রহ্মপুত্র নদে আশাদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। আশাদুল ইসলামের বাড়ি চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নে।

মাছটি পেয়ে আশাদুল আপ্লুত। তার চোখে আনন্দাশ্রু। সে বলে আমি ঋণগ্রস্ত মানুষ। আল্লাহ আমার দিকে তাকিয়েছেন তাই মাছটি আমার জালে পাঠিয়েছেন। ছেলে মেয়ে নিয়ে এখন একটু স্বস্তিতে থাকতে পারবেন।

মাছটি স্থানীয় থানাহাট বাজারে নিয়ে আসা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আশাদুল আশা করছেন মাছটি ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকায় বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার মাছের জন্য বিখ্যাত উপজেলা চিলমারি। যেখানে প্রায়ই বড় বড় বিরল প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তাই প্রায়শই মাছের জন্য চিলমারিতে ভিড় করে।

সান নিউজ/আর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা