সারাদেশ

ধাওয়ার পর ঢিল, আকবর ইস্যুতে জনমনে ক্ষোভ বাড়ছে

এনামুল কবীর, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ, সাময়িক বরখাস্তকৃত পুলিশের এসআই আকবর ইস্যুতে সাধারণ নাগরিকদের ক্ষোভ বাড়ছে। আন্দোলন সংগ্রামের পাশাপাশি পুলিশ সদস্যদের দেখলেই তারা ক্ষিপ্ত হয়ে উঠছেন। ধাওয়া করছেন, গাড়ি লক্ষ্য করে ছুঁড়ছেন ঢিলও।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে হাসপাতালে ১২ অক্টোবর সকালে মৃত্যুবরণ করেন নগরীর আখালিয়া-নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪)।

পুলিশ প্রথমে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত বলে চালিয়ে দিতে চাইলেও রায়হানের স্ত্রী তান্নি পরদিন দিবাগত মধ্যরাতে কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে পুলিশ বিভাগীয় ব্যবস্থা হিসাবে বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবরসহ মোট ৪ জনকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করে।

এর পরপরই সিলেটজুড়ে শুরু হয় প্রতিবাদ-আন্দোলন-বিক্ষোভ। পালিয়ে যান বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া। এ সংবাদে আন্দোলনের আগুনে যেনো ঘি ঢেলে দেয়। মানববন্ধন-সড়ক অবরোধ চলতে থাকে সমানতালে।

এরই ধারাবাহিকতায় রায়হানের নিজের এলাকা হিসাবে পরিচিত আখালিয়া নেহারীপাড়ায় তার পরিবারের সদস্য ও এলাকাবাসী মিলে গত ১৫ অক্টোবর বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন।

এক পর্যায়ে জালালাবাদ থানার টহল পুলিশের ৩ সদস্য তাদের সরাতে গেলে ক্ষিপ্ত বিক্ষোভকারীরা ধাওয়া করেন। কয়েকজন বেপরোয়াভাবে পুলিশ সদস্যদের লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন। ঐ তিন পুলিশ সদস্য দৌড়ে রাস্তার অপর পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নিলে কর্মচারী ও মালিক তাদের আশ্রয় দেন। পরে তারা নিরাপদে ফিরে যান।

এরপর মঙ্গলবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নগরীর কোর্ট পয়েন্টে সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের মানববন্ধন থেকেও হামলা চালানো হয় পুলিশের একজন কর্মকর্তার গাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মানববন্ধন চলাকালে সামনে দিয়েই যাচ্ছিলো এসএমপির এসি (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরীর গাড়ি। সাথে সাথে বিক্ষুব্ধ জনতা গাড়িতে ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন। কেউ কেউ তেড়ে গিয়েছিলেন আরো বড় কিছু ঘটাতে। এতে অবশ্য কেউ আহত হননি।

তবে এ ঘটনার পর পুলিশের উপর হামলার আশঙ্কা করছেন সচেতন নাগরিকদের কেউ কেউ। তাদের ধারনা, আকবর গ্রেপ্তারে যতো দেরি হবে, জনগনের রাগ-ক্ষোভ ও বিক্ষোভ তত বাড়তে থাকবে। তখন এ জাতীয় ঘটনা আরো বাড়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তারা।

দুটি ঘটনার সত্যতাই স্বীকার করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্লাহ তাহের। তবে মঙ্গলবারের ঘটনাকে হামলা বলতে নারাজ তিনি। কোর্ট পয়েন্টে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়েছে বলে উল্লেখ করেছেন এসএমপির এ উর্ধ্বতন কর্মকর্তা।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা