সারাদেশ

পকেটে চিরকুট রেখে ট্রেনের নিচে মাথা দিলেন যুবক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরীর বিলশিমলা বন্ধ গেট এলাকায় রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন এমরুল হাসান (৪০) নামে এক যুবক। নিহত যুবকের পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখাছিল হাত-পা ভেঙে দিয়ে জমি দখল করায় আত্মহত্যা করেন তিনি।

নিহত এমরুলের বাবার নাম ফিটু মিয়া। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় তার বাড়ি। জমি বিরোধে নির্যাতনের পর এমরুল পঙ্গু জীবন কাটাতেন। রাজশাহীতে এসেছিলেন চিকিৎসার জন্য।

চিরকুটে এমরুল লিখেছেন– ‘জালাল, কালাম ও তাদের ছেলে রানারা মিলে অন্যায়ভাবে মেরে আমার হাত-পা ভেঙে দিয়ে জমি কেড়ে নিয়েছে। এই কষ্টে আমি জ্বলে পুড়ে যাচ্ছিলাম। আমার হাত ও পা ভাঙার পরও আমার বাড়ির সামনের রাস্তা দুবার বন্ধ করে দেয় তারা।' এই চিরকুটে তিনি উল্লেখ করেছেন– কে তার কাছে কত টাকা পাবে। এসব ঋণ যেন স্ত্রী শোধ করে দেন।

মৃত্যুর পর কোন মোবাইল নম্বরে ফোন করে খবর দেয়া যাবে সে কথাও চিরকুটে লেখা আছে। তার মরদেহ কোন কবরস্থানে দাফন করা হবে সেটিও এমরুল লিখে গেছেন।

আরেকটি চিরকুটে এমরুল লিখেছেন– ‘আমার জীবনে আমার আপনজন আমার বেটি (মেয়ে) ও স্ত্রী। এ ছাড়া আমার প্রিয়জন আর কেউ নেই। এ জীবন আমার আর ভালো লাগছে না। আমার লেখা কাগজ দুটা আমার স্ত্রীকে দেবেন। কাগজের ফটোকপি পুলিশকে দেবেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিলশিমলা এলাকা দিয়ে এমরুল ক্র্যাচে ভর দিয়ে রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন। ওই সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন আসে। ট্রেনটি খুব কাছে এলেই এমরুল রেললাইনে মাথা পেতে দেন। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রেললাইনের পাশে পড়ে থাকে এমরুলের নিথর দেহ আর তার একমাত্র বাহন ক্র্যাচ।

নিহত এমরুলের স্ত্রী আয়েশা বেগম জানান, গত সোমবার স্বামীর চিকিৎসার জন্য তারা রাজশাহী এসেছিলেন। নগরীর তেরোখাদিয়া এলাকায় তারা তার বোনের বাড়িতে ওঠেন। সকালে এমরুল তাকে জানান তিনি বাইরে যাচ্ছেন। এর পর তিনি রেললাইনে মাথা পেতে আত্মহত্যা করেন। পরে পুলিশ চিরকুটে থাকা তার বোনের নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করে।

আয়েশা জানান, প্রায় পাঁচ মাস আগে জালাল ও কালামরা তাদের জমি দখল করে বাড়ি করেছেন। এমরুল বাধা দিতে গেলে পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেয়া হয়। বহু চিকিৎসার পর তার স্বামীকে ক্র্যাচে ভর দিয়ে চলতে হতো।

জমিদখলের বিষয়ে মামলা করলেও আসামিরা বাইরেই থেকেছে। হাত-পা ভাঙার কারণে চলাচল করতে পারতেন না। সে কারণে জমিও উদ্ধার করতে পারেননি। ক্ষোভে তার স্বামী আত্মহত্যা করেছেন।

নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, রেলওয়ে থানা পুলিশ নিহত এমরুলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। মরহেদ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা