ভাষাসৈনিক দাদু ভাই আর নেই  
সারাদেশ

ভাষাসৈনিক দাদু ভাই আর নেই  

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই (৯১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১অক্টোবর) সকাল ৮টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যজনিত রোগে ভুগছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোডস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। মরহুম বাবা ডা. খাদেম আহমেদ (পেশায় চিকিৎসক) ও মাতা মরহুমা আছিয়া খাতুনের (গৃহিনী) ৬ ছেলে ও এক মেয়ের মধ্যে জেষ্ঠ্য সন্তান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা