সারাদেশ

রংপুরে অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি‘র আয়োজনে রংপুরে অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৩৫জন সংবাদকর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক। এসময় উপস্থিত ছিলেন- রিসোর্সপার্সন ও নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক বারেক হোসেন।

উক্ত অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন বলেন, ‘যে কোনো ঘটনার প্রকৃত সত্যকে পাঠকের সামনে তুলে আনা সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ লুকিয়ে রাখা বা চাপা পড়া সত্যকে আবিষ্কার করা, উম্মোচন করতে পারা। অনিয়ম-দুর্নীতি, হত্যা-রাহাজানিসহ যে কোনো ঘটনার প্রকৃত সত্য সহজেই জানা সম্ভব হয় না। অনুসন্ধানী সাংবাদিকতা চাপা পড়া অজানা সত্যটাকে উম্মোচন করে। এ ধরণের সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ’।

তিন দিনের এই প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয়াদি, সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতার ধরণ, কৌশল, বস্তুনিষ্ঠতার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সোর্স পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় বিষয় সম্পর্কে ধারণ দেয়া হয়।

সান নিউজ/এসআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা