সারাদেশ

রাজধানীতে ময়লার বালতিতে শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ পার্কের উত্তর পাশে ময়লার বালতিতে ফেলে রাখা এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ । মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লাশটির খোঁজ পাওয়া যায়।

আনুমানিক দেড় বছর বয়সের মেয়ে শিশুটির পরনে ছিল লাল হাফপ্যান্ট ও নীল গেঞ্জি। শিশুটির মাথা উল্টো করে শরীর বালতিতে ঢোকানো ছিল। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেড় বছর বয়সের শিশুটিকে হত্যার পর কেউ পার্কের কোনায় ফেলে রেখে গেছে। শিশুটির দেহ একেবারে জীর্ণশীর্ণ। কে ফেলে গেল, কেনইবা ফেলে গেল, এখনই তা বোঝা যাচ্ছে না।

সকাল থেকে থানায় শিশুটিকে শনাক্ত করতে অনেকেই এসেছেন। পুলিশ মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বাইরে থেকে হত্যা করেও কেউ শিশুটিকে ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করছে পুলিশ।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা