সারাদেশ

বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক,বরিশাল : পূর্ব ঘোষণা অনুযায়ী বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট শুরু হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে বরিশালসহ সারাদেশে এই ধর্মঘট শুরু হয়। বিগত দুই বছর যাবত পণ্যবাহী নৌযান শ্রমিক ফেডারেশন বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল আঞ্চলিক সভাপতি আবুল হাসেম মাস্টার বলেন, শ্রমিকরা সন্ধ্যার পর থেকে বরিশাল নৌবন্দর এলাকায় ফেডারেশন কার্যালয়ে অবস্থান নেয় এবং রাত ১২টার পর নৌযান চলাচল বন্ধ করে দেয়।

তিনি বলেন, এর আগেও আমরা ধর্মঘটে গিয়েছিলাম। আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সরকার ও নৌযান মালিকেরা। আজ পর্যন্ত তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। তাই বাধ্য হয়ে আমরা আবারও ধর্মঘটের ডাক দিয়েছি।

নৌযান শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ ইত্যাদি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা