সারাদেশ

সিলেটে রুবেল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশাচালক রুবেল মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং একই মামলায় অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জাবের আহমদ ওরফে জাবের ও আক্তার হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল মুকিত ও আব্দুল হাফিজ। এছাড়া খুলিলুর রহমান নামে এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণাকালে আক্তার হোসেন ও আব্দুল মুকিত আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র আরও জানায়, ২০১২ সালের ২ অক্টোবর অটোরিকশা ছিনিয়ে নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুরের মখলিছ মিয়ার ছেলে রুবেল মিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রুবেল স্থানীয় পালবাড়ী স্ট্যান্ডে অটোরিকশা চালাতেন। তার মরদেহ স্থানীয় একটি হাওর থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই হারুন মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে দায়রা ৬৬৭/১৪ মূলে রুজু হয়। এরপর ২০১৫ সালের ৬ জানুয়ারি চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্য শুরু হয়। মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুই আসামির মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা