সারাদেশ

ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর অভিযান

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ :

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ ধরার প্রস্তুতিকালে ৯৭টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্টজালসহ ৬ জেলেকে আটক করেছে মাওয়া নৌ পুলিশ ৷ জব্দ করা ৯৭টি ট্রলার রাতে নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।

নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে এসব জাল-ট্রলার জব্দ ও জেলেদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

নৌপুলিশের এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন নৌপুলিশ সুপার (প্রশাসন) সফিকুল ইসলাম, পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) খন্দকার শরিফুল ইসলাম, পুলিশ সুপার কাইয়ুম বসুনিয়া, পুলিশ সুপার মাসুমা আক্তার, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুর কবিরসহ মৎস্য অফিসের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা।

সিরাজুল কবির জানান, বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে মনিটরিং করে এসব ট্রলার ও জালের অবস্থান চিহ্নিত করা হয়। রাতভর দুর্গম ৪টি চর ও নদীতে অভিযান চালিয়ে চরে ও নৌকায় রাখা কারেন্ট জাল জব্দ করা হয়।

তবে অভিযানের সময় ইলিশ ধরতে না পারায় মাছ জব্দ করা যায়নি জানান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা