সারাদেশ

রাজশাহীতে কৃষকের পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী জেলার পুঠিয়া‌ উপজেলায় ওহির বক্স (৪০) নামে এক কৃষককে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ওহির বক্সের নিজ গ্রাম নয়াপাড়া বাজার সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কৃষক ওহির বক্স পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, পরিবারের দাবী ওহির বক্স সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। সকালে ওহিরের বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের দুই পায়ের রগ কাটা ছিল।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হবে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পায়ের কেটে ওহির বক্সকে হত্যার পর ধানক্ষেতে ফেলে গেছে বলে জানান ওসি রেজাউল।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা