সারাদেশ

পরকীয়া প্রেমিকার ঘর থেকে আটক ছাত্রলীগ নেতা ধর্ষণ মামলায় কারাগারে!

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হিরনকে আপত্তিকর অবস্থায় আটকের পর ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গত শনিবার রাতে তাকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের এক গৃহবধূর ঘর থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। যদিও এ ঘটনার পর ওই গৃহবধ ছাত্রলীগ নেতা হিরনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে থানায়।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা হিরনের পরকীয়া প্রেমের সম্পর্ক চালছিল। একবার তারা দুজনে পালিয়ে গেলে ওই গৃহবধূর পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। পরে ছাত্রলীগ নেতা হিরন ওই গৃহবধূকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে ঢাকায় চলে যায়। বিষয়টির সাময়িক সমাধান পেয়ে গৃহবধূর পরিবার হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা থেকে বিরত থাকে। এর কিছুদিন পর হিরন আবার এলাকায় ফিরে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। শনিবার রাতে সে অনৈতিক কাজের জন্য গৃহবধূর স্বামীর বাড়িতে যান। এসময় স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করে। পরে গভীর রাতে পুলিশ গিয়ে হিরনসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে আসেন। এরপর ঘটনার দৃশ্যপট পাল্টায়। ওই গৃহবধূ বাদী হয়ে হিরনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ওই নারী দাবী করেন, তার স্বামী ঢাকায় চাকুরি করেন। অভিযুক্ত হিরন বিভিন্ন সময় তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। গত শনিবার রাত ৮টার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ কওে হিরন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে হিরনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী রয়েছে। ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায় হিরনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আর আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসে ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা