সারাদেশ

পরকীয়ায় আসক্ত পুলিশ সদস্যকে শাস্তিমূলক বদলী

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : পরকীয়ায় জড়িয়ে পড়ায় বরিশাল রেঞ্জের এক পুলিশ সদস্যকে শাস্তিমূলক বদলী করা হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলায় বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বদলীকৃত পুলিশ সদস্যের নাম মো. মোস্তফা। তিনি ঝালকাঠি থানায় কনস্টেবল পদে দায়িত্বরত ছিলেন। বর্তমানে মোস্তফাকে ভোলা জেলা পুলিশ লাইন্সে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ প্রাপ্তির পরে সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝালকাঠি থানা থেকে তাকে কমান্ড সার্টিফিকেট (সিসি) প্রদান করা হয়েছে।

ডিআইজি অফিসে করা অভিযোগ সূত্রে জানা গেছে, কনস্টেবল মোস্তফা ঝালকাঠি জেলার নলছিটি থানায় কর্মরত থাকা অবস্থায় সৌদি আরব প্রবাসীর স্ত্রীর (২ সন্তানের জননী) সঙ্গে তার পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্ত্রীর সঙ্গে ওই প্রবাসীর মনোমালিন্য সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। এতেও কোন সমাধান না পেয়ে ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে কনস্টেবল মোস্তফাকে প্রথমে নলছিটি থানা থেকে ঝালকাঠি সদর থানায় সরিয়ে নেয়া হয়।

কিন্তু মোস্তফা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি। বরং আরো বাড়িয়ে দেন। মাস দুয়েক আগে প্রবাসীর শ্বশুর বাড়ির লোকজন মোস্তফার কাছ থেকে তাকে (প্রবাসীর স্ত্রী) দূরে সরাতে গ্রামের বাড়ি নিয়ে যায়। ওইদিনই মোস্তফার পক্ষ নিয়ে দুই পুলিশ সদস্য শ্বশুর বাড়ির লোকজনদের মারধর করে। এ ঘটনার পর রোববার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করেন প্রবাসীর শাশুড়ি ও মেয়ে। ওই অভিযোগের প্রেক্ষিতে মোস্তফাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলা জেলায় শাস্তিমূলক বদলি করা হয়।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা