সারাদেশ

বসতঘরে ট্রাক, ঘুমিয়ে থাকা কিশোর নিহত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ভোর ৬টায় উপজেলার মহিষলুটি বাজারে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় রাজিব (১৭) নামের একজন নিহত হয়। নিহত রাজিব মহিষলুটি গ্রামের রহিছ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহিষলুটি বাজারের পূর্বপাশে বসত বাড়ির ভেতরে ঢুকে পরে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা কিশোর রাজিব ট্রাকের নিচে চাপা পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, ভোর ৬ টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পরলে ঘটনাস্থলে রাজিব নামে ১জন নিহত হয়। নিহত ব্যক্তিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবহন আইনে ট্রাক ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা