নওগাঁয় জেলা পুলিশের পৃথক অভিযানে ৮০টি হারানো মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া ভ্যান উদ্ধারসহ বাবা-ছেলেকে এবং ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধার হওয়া মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। তিনি জানান, গত ১০ মাসে নওগাঁ জেলা পুলিশ মোট ৫১৭টি হারানো মুঠোফোন উদ্ধার করেছে।
এদিকে, ডিজিটাল প্রযুক্তি ও সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নাটোর থেকে দরিদ্র ভ্যানচালক বাহাদুরের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় বাবা সালাম ও ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্যান ফিরে পেয়ে আবেগাপ্লুত বাহাদুর পুলিশকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে, মান্দা, সদর ও বদলগাছীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সাননিউজ/বান্না