সারাদেশ

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ‘আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ানৈপুণ্য, দলগত মনোভাব ও প্রতিযোগিতামূলক চেতনা বাড়াতে এ আয়োজন করা হয়েছে।

‘এক হল, এক দল, এক গর্ব’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় নিজ নিজ হলের প্রতিনিধিত্ব করে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য মোট সাতটি ক্রীড়া বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো ফুটবল, দাবা, ক্যারম, ১০০ মিটার দৌড়, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ম্যারাথন।

প্রতিটি ম্যাচ ও পয়েন্টের ওপর নির্ভর করবে হলগুলোর চূড়ান্ত অবস্থান। সাতটি বিভাগের সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হলকে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি হলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব আরও জোরদার হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা