সারাদেশ

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে মিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কোরআন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হক, মিরপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানাকে বদলি করা হয়েছে। তবে তার পরিবর্তে এখানে কাউকে পদায়ন করা হয়নি। সাব রেজিস্ট্রার মাহফুজ রানার বদলি আদেশ প্রত্যাহার অথবা নতুন সাব রেজিস্ট্রার পদায়ন পর্যন্ত তাকে দায়িত্বে বলাহ রাখার দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা মিরপুর উপজেলায় যোগদান করেন ২০২৪ সালের ১০ মার্চ। এরপর চলতি বছরের ২৬ অক্টোবর শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বদলির আদেশ হয় তার।

উল্লেখ্য, তিনি ৩৭ তম বিসিএস থেকে আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই গণপূর্তের মাধ্যমে কার্যালয়ের পরিবেশ উন্নত সহ ইনোভেটিভ নানা উদ্যোগ নেন। এর মধ্যে অন্যতম হলো আগত সেবা প্রার্থীদের জন্য অপেক্ষাগার নির্মাণ করেন। এখানে আবাল বৃদ্ধ বণিতা বসার স্থানসহ নিরাপদ সুপেয় ফিল্টার্ড পানি, নিরাপদ স্তন্যদান, নামাজের জায়গাসহ বই পাঠের সুবিধা ভোগ করবেন।

এছাড়াও দলিল দস্তাবেজ রাখার জন্য সিলিং এটাচড হ্যাংগিং স্টোরেজ তৈরি করেন। পাশাপাশি মহিলা স্টাফদের জন্য ডে-কেয়ার কাম প্রেয়ার রুম নির্মাণ করেন। সেবা সহজ করতে তিনি ডিজিটাল সিরিয়াল সিস্টেম চালু করেন। এতে কোন ভিড় ছাড়াই সেবাপ্রার্থীরা তাদের সময় মতো রেজিস্ট্রি সম্পাদন করতে পারছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্যে বাংলাদেশ এই প্রতিপাদ...

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার

নওগাঁয় জেলা পুলিশের পৃথক অভিযানে ৮০টি হারানো মুঠোফ...

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা